শাহীন শাহ, টেকনাফ :
নব নির্বাচিত সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরী বলেছেন, উখিয়া টেকনাফের জন সাধারণের মূল্যবান ও পবিত্র ভোট প্রদান করে কক্সবাজার জেলায় বিপুুল ভোটে জয়ী করায় আন্তরীক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এর প্রতিদান হিসেবে সুখে দুঃখে সব সময় সবার পাশে আমাকে পাবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশিদার হতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
১১ জানুয়ারী শুক্রবার বিকেলে টেকনাফ চৌধুরীপাড়া নিজ বাস ভবনে নব নির্বাচিত এমপি শাহীন আক্তার চৌধুরী শুভেচ্ছা ও মত বিনিময় সভা তিনি এসব কথা বলেন।
এদিকে টেকনাফ উপজেলার ইয়াবা কারবারে জড়িত অপরাধীদেরকে তাদের অপকর্ম বন্ধ করে আলোর পথে ফিরে আসার জন্য আহবান জানিয়েছেন এমপি বদি। তিনি বলেন নিজের অপরাধ শিকার করে সরকারের কাছে আত্মসমর্পনের প্রস্তুতি গ্রহন করে আগামী ৫ দিনের মধ্যে তালিকা ও তালিকার বাইরে থাকা ইয়াবা ব্যবসায়ীদের নাম জমা এবং যোগাযোগ করার আহবান জানান।
নব-নির্বাচিত এমপি শাহীন আক্তার এর সাথে সাক্ষাৎ করতে আসা এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে করে তিনি আরো বলেন, ইয়াবা ব্যবসায় জড়িত থাকার কারনে আইন-শৃংখলা বাহিনীর মাদক বিরোধী চলমান অভিযানে অত্র এলাকা অনেক ইয়াবা কারবারী বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
এতে অনেক মা-বাবা আজ ছেলেহারা,স্ত্রী স্বামীহারা, সন্তান বাবাহারা হয়েছে। সেই সমস্ত ক্ষতিগ্রস্থ পরিবারের কথা চিন্তা করে মাদক কারবারীদের অন্ধকার জগত থেকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য, সরকারের সাথে আলাপ করে অত্র এলাকার তালিকাভূক্ত ও তালিকার বাইরে থাকা ইয়াবা ব্যবসায়ীদেরকে ৫ দিনের মধ্যে যোগাযোগ করার আহবান জানান। টেকনাফ হতে ইয়াবার বদনাম ঘোচাতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
শুভেচ্ছা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহম্মদ, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক এমএইস ইউনুছ বাঙ্গালী,জেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব সোনা আলী, ভাইস চেয়ারম্যান মো: রফিক উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো: আজিজ উদ্দিন, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, হারুনর রশিদ সিকদার, টেকনাফ পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলম বাহাদুর, আওয়ামীলীগ নেতা আলমগীর চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী, গোলাম আকবর মেম্বার টেকনাফ উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি সরোয়ার আলম,টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলার মনিরুজ্জামান, হোয়াইক্যং ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের, সহ নেতাকর্মীও ইউপি চেয়ারম্যান মেম্বার। শুভেচ্ছা ও মতবিনিময় শুরুতেই এমপি বদি ও নব-নির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন, টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা স্থানীয় তৃনমুল নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা।