চট্টগ্রাম-
চট্টগ্রামে ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার বন্দর নগরীর কোতোয়ালি ও ডবলমুরিং থানা এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজন হলেন- সৈয়দ আলম (২২) ও মো. আলমগীর (২৩)।
তারা টেকনাফের লেদা শরণার্থী শিবিরের বাসিন্দা।
ডিএনসির চট্টগ্রাম মেট্রো-উপ অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, “সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার নূর আহমদ সড়ক থেকে সৈয়দ আলমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে এক হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।”
ডিএনসির অন্য একটি দল ডবলমুরিং থানার ডিটি রোড থেকে ৫০০ পিস ইয়াবাসহ আলমগীরকে গ্রেপ্তার করে বলে জানান ডিএনসির কর্মকর্তা শামীম।
তিনি বলেন, আটক দুইজনের বিরুদ্ধে কোতোয়ালী ও ডবলমুরিং থানায় আলাদা দুটি মামলা করা হয়েছে।