
সামাজিক সম্প্রীতি বৃদ্ধিকরণ প্রকল্পে, কক্সবাজার ও এলায়েন্স ফর কো-অপারেশন এন্ড নিগ্যার এইড বাংলাদেশ (একলাব) এর বাস্তবায়নে ইউএনডিপি'র সহযোগিতায় লোকাল ভলান্টিয়ার মেডিয়েটরস নেটওয়ার্ক পুনর্গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
"কাউকে সাহায্য করতে চাইলে বেশী কিছুর প্রয়োজন হয় না, মনের একটু ইচ্ছাই যথেষ্ট" এ স্লোগানকে সামনে রেখে ১১ এপ্রিল সোমবার সকাল ১১টায় রাজাপালং ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সরোওয়ার আলম শাহীন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন মেডিয়েটরস ফোরাম কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র শিক্ষক মেধু কুমার বড়ুয়া। ফোরামের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক রুপন দেওয়ানজি, মীর শাহেদুল ইসলাম চৌধুরী রোমান মেম্বার। নুরুল কবির মেম্বার, সাংবাদিক শফিক আজাদ,সাংবাদিক ওবাইদুল হক চৌধুরী, খুরশিদা বেগম মহিলা মেম্বার, সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল পাশা, মোস্তফা কামাল। মৌলভী জাফর আলম। সাংবাদিক কাজল আইচ।, কৃরণ বড়ুয়া। রক্তি বড়ুয়া, আনোয়ার বেগম দফাদার আব্দুল হক আকাশ ও একলাব কর্তৃক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।