[caption id="attachment_66925" align="alignleft" width="800"]
ফাইল ছবি[/caption]আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দুপুর ১টা ৯ মিনিটে জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আব্দুল মতিন খসরু।
এ সময় তার প্রস্তাব সমর্থন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও দপ্তর কমিটির আহ্বায়ক পীযুষ কান্তি ভট্টাচার্য।
সর্বসম্মতিক্রমে ৩ বছরের জন্য সভাপতি পদে প্রধান নির্বাচন কমিশনার হুমায়ূন শেখ হাসিনার নাম ঘোষণা করেন।