এম ফেরদৌস ( উখিয়া কক্সবাজার)
কক্সবাজারের উখিয়ায় লকডাউনে বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫১টি অটো, টমটম/ সিএনজি গাড়ি আটক করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (২৫ জুলাই) উখিয়ায় বিভিন্ন বাজারে করোনা সংক্রমণ প্রতিরোধে উখিয়া থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, স্থানীয় জনপ্রতিনিধি, সিপিপি ভলান্টিয়ারসহ সকলের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, সরকার ঘোষিত লকডাউন অমান্যকারী, গাড়ি চালক, দোকানদার,অপ্রয়োজনে বের হওয়া পথচারিসহ বিভিন্ন প্রতিষ্টানকে ১৮,৭০০/ টাকা জরিমানা প্রদান করে ১৫ টি মামলায় ২৩ জনকে দন্ডিত করা হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ জানান, সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ অমান্যকারী টমটম/সিএনজি গুলো আগামী ৫ই আগস্ট পর্যন্ত আটক রেখে চালকদের জরিমানার পরিবর্তে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। চলমান লকডাউনের ধারাবাহিকতায় সরকারের আদেশ বাস্তবায়নে উখিয়া উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।