আমিনুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় আসছেন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি ঘুমধুম আসছেন আগামী ৫ আগষ্ট। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমরু সহ বেশ কয়েকটি বন্যকবলিত এলাকা পরিদর্শন করবেন।
এসময়
বান্দরবান জেলা পরিষদের সহ সরকারি ত্রান বিতরণ করবেন বন্যায় ক্ষতি দের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা উপজেলা পরিষদের চেযারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ তিনি এ প্রতিবেদককে বলেন, মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আগামী ৫ আগষ্ট সকাল ৭ টায় বান্দরবান থেকে সরাসরি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বন্যকবলিত কয়েকটি এলাকা পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রান বিতরণ করবেন এবং বন্যায় ক্ষতি গ্রস্তদের সহায়তা প্রদান করবেন এরি মধ্যে উপজেলা আওয়ামী লীগ নেতাদের নিয়ে মাননীয় মন্ত্রী মহোদয় এর আগমনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ।
উল্লেখ্য, গত ২৭ জুলাই থেকে টানা বষর্ণে নাইক্ষ্যংছড়ি উপজেলা সবর্ত্র বন্যা কবলিত হয়ে পড়েছিল পুরো উপজেলায় ঐই বন্যায় ব্যাপক ক্ষতি গ্রস্ত বিভিন্ন ভাবে, ক্ষতি হয় উপজেলার অভ্যান্তরি সড়ক, পাহাড় ধসে ভেংগে গেছে অনেকর ঘর বাড়ি।এদিকে ঘুমধুম ইউনিয়নে ভয়াবহ বন্যায় লন্ডভন্ড হয়ে পড়ে সবকিছু।
আর এ প্রাকৃতিক দূর্যোগে ছুটে আসছেন পার্বত্য মন্ত্রী সাধারণ মানুষের পাশে দাড়াতে।