মোঃ হেলাল উদ্দিন সাগর
'তেরোশত নদী তুমি, তুমি এই বঙ্গোপসাগর, বাংলার হৃদয় তুমি, ধন্য তুমি শেখ মুজিবুর।' এই প্রতিপাদ্য'কে প্রধান্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুর ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আগস্ট মাস শুরু হয় ষড়যন্ত্র দিয়ে। এই মাসে বিএনপি-জামাত মানুষ মারার নেশায় মগ্ন থাকেন। বিএনপি - জামাত ২০০৪ সালে আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেক সিনিয়র নেতাকর্মীদের হত্যায় যে মিশনে নেমেছিল তা থেকে তাদের চিন্তা-চেতনার পরিবর্তন হয়নি বলে সর্তক করেন তিনি। বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশকে জঙ্গী রাষ্ট্র আফগানিস্তান বানাবে বলে আশংকা করেন তিনি। আওয়ামীলীগের মধ্যেও সমস্যা আছে উল্লেখ করে নওফেল বলেন, আওয়ামীলীগ কিন্তু বিএনপির মত মানুষ পোড়ার রাজনীতি করে না। লাশ নিয়ে রাজনীতি করা মেজর জিয়া ও তারেক জিয়ার কাজ বলে মন্তব্য করেন তিনি। তিনি এই বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার অনুরোধ জানান। বিএনপি - জামাতের যেকোনো ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানান মন্ত্রী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংসদ সাইমুম সরওয়ার কমল, সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সিআইপি সালা উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি রেজাউল করিম, অধ্যাপিকা এথিন রাখাইন, নুরুল আবছার, যুগ্ম-সাধারণ সম্পাদক রঞ্জিত দাস, মাহবুবুল হক বকুল, এম এ মঞ্জুর, সাংগঠনিক সম্পাদক নাজনিন সরওয়ার কবেরী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইউনুস বাঙ্গালী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাপস রক্ষিত, পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুল, সাধারণ সম্পাদক সোহেল আহমদ সোহেল, জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনান সহ অনেকেই।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী।