
কক্সবাজার শহরের সমিতি পাড়া বাজার এলাকা থেকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ চার জনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। আজ সকালে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন, কক্সবাজার সদরের চৌফলদন্ডীর দক্ষিণ রাখাইন পাড়া এলাকার উছাচিং এর ছেলে কিউবা (৪৫), মধ্যম রাখাইনপাড়া এলাকার মংথেইচার ছেলে সুইমা (৪০), মিয়ানমারের আকিয়াবের সুইপেচা এলাকার মংক্যচিংয়ের ছেলে ওয়ামংলা (৩৫) ও মিয়ানমারের আকিয়াবের বড় দেইল এলাকার সরু হোসেনের ছেলে মো. রহিম উল্লাহ (২৫)।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ সূত্র জানায়, আজ শুক্রবার সকাল ৬ টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সমিতি পাড়া বাজারের সুমি স্টোরের সামনে থেকে এই চারজনকে আটক করা হয়েছে। তাদের কাছে একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন সংযুক্ত ও একটি খালি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলির বক্স ও ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।