

অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে সিলেট নগরীর তালতলার হোটেল সুফিয়া থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ জুলাই) ভোরের দিকে ওই হোটেলে আকস্মিক অভিযান চালায় পুলিশ। এ সময় অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় দুই নারী ও তিন পুরুষসহ মোট পাঁচজনকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন- সুনামগঞ্জ সদর থানার আরপিন নগর গ্রামের আলমাছের ছেলে শেখ রুমেল (২৮), ঈশ্বরগঞ্জ থানার-দূর্গাপুর গ্রামের আহমদ আলীর ছেলে মো. খোকন ভূঁইয়া (৪০), গোয়াইনঘাট থানার পাঁচপাড়া গ্রামেসর হাবিবুর রহমানের ছেলে আবু সুফিয়ান (১৯), ফুলবাড়িয়া থানার নয়াপাড়া গ্রামের মৃত হাকিমের কন্যা আশামনি (২৫) ও বাকেরগঞ্জ থানার রুকন উদ্দিন গ্রামের বেলায়েতের কন্যা রিয়া আক্তার (২৪)।
এ ব্যাপারে পুলিশ জানায়, মঙ্গলবার ভোরের দিকে হোটেল সুফিয়ায় আকস্মিক অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। এসময় অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় দুই নারী ও তিন পুরুষসহ মোট পাঁচজনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মোঃ জেদান আল মুসা।