প্রকাশিত: ০২/১১/২০২০ ৮:২৩ এএম

গত আট মাসের মধ্যে রোববার প্রথমবারের মতো মক্কায় ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন বিদেশি মুসলিমরা। এই দিন স্থানীয় সময় বিকেলে সৌদি আরবের বাইরে থেকে ১০ হাজার মুসলমান ওমরাহ পালনের জন্য বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন।

সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, ওমরাহ পালন করতে আসা হাজিরা মদিনায় মসজিদে নববি জিয়ারাতেরও সুযোগ পাবেন। করোনার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এই তৃতীয় ধাপে প্রতিদিন ২০ হাজার হাজি ও ৬০ হাজার মুসল্লিকে মক্কার মসজিদুল হারামে প্রবেশের সুযোগ দেওয়া হবে। এছাড়া প্রতিদিন মসজিদে নববি জিয়ারতের সুযোগ পাবেন ১৯ হাজার ৫০০ মুসলিম।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশিরা সর্বোচ্চ ১০ দিন সৌদি আরবে অবস্থান করতে পারবেন।

করোনার প্রাদুর্ভাবের পর ফেব্রুয়ারির শেষ দিকে ওমরাহ ও হজ বন্ধের ঘোষণা দেয় সৌদি। জুলাইয়ে সীমিত পরিসরে কেবল সৌদিতে অবস্থানকারীদের হজের অনুমতি দেওয়া হয়। গত ৪ অক্টোবর থেকে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়। প্রথম দফায় সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত বিদেশিরা এই সুযোগ পেয়েছিলেন।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer