প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৫/০১/২০২৫ ৮:৫৮ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৮ ফেব্রুয়ারি ২০২৫ কক্সবাজারে আগমন করবেন। এই দিন সকাল ৯:৩০টায় জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেলে ছাত্র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও সন্ধ্যায় বিশিষ্টজনের সাথে বৈঠক শেষে কক্সবাজার ত্যাগ করবেন। আমীরে জামায়াতের সফর উপলক্ষে ১৫ জানুয়ারি বিকেলে হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মু. সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য দিদারুল আলম, অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, জাকির হোসাইন, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, সদর আমীর অধ্যাপক খুরশীদ আলম আনসারী, শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, রামু উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন, কক্সবাজার সদর সেক্রেটারি আজিজুর রহমান, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা শহিদুল আলম বাহাদুর, শ্রমিক নেতা আমিনুল ইসলাম হাসান প্রমুখ। সভায় আমীরে জামায়াতের সফর উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। শীঘ্রই সফর সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জেলাবাসীকে অবহিত করা হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...