প্রকাশিত: ২৪/০৯/২০১৭ ৭:০০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৮ পিএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজার জেলার উখিয়ায় বিভিন্ন যানবাহনে তল্লাশি করে ৭৯ রোহিঙ্গাকে উদ্ধার করে উখিয়ার কুতপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার ( ২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

র‌্যাবের কক্সবাজার ক্যাম্পের কোম্পানি লে. কমান্ডার আশিকুর রহমান বলেন, উদ্ধার ৭৯ রোহিঙ্গা মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে কক্সবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে পরিচয় গোপন করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে বাস, মাইক্রোবাস ও অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৭৯ জনের মধ্যে ৩৫ জন নারী, ৯ জন পুরুষ ও ৩৫ জন শিশু বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...