প্রকাশিত: ২২/০৩/২০১৮ ৩:৩৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৮ এএম

ডেস্ক রিপোর্ট ::
স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ অভিযাত্রার গৌরবোজ্জ্বল মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ব্যাংক ‘উন্নয়ন অভিযাত্রায় বাংলাদেশ-মার্চ ২০১৮’ শীর্ষক ৭০ টাকার একটি স্মারক নোট ইস্যু করেছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবিরের উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই নোট অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন।

৭০ টাকার স্মারক নোটের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, জাতীয় স্মৃতিসৌধ, বেতবুনিয়া উপগ্রহ কেন্দ্র, বাংলাদেশের মানচিত্র ও বাইনারি সংখ্যা মুদ্রিত আছে। আর নোটের অপর পিঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ও নির্মাণাধীন পদ্মা সেতুর নকশা মুদ্রিত রয়েছে।

আজ দুপুর ১২টা থেকে স্মারক নোটটি নির্ধারিত মূল্যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে সব শাখা অফিসে পাওয়া যাবে।

ফোল্ডার ছাড়া খামসহ নোটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। এর সঙ্গে পাওয়া যাবে দৃষ্টিনন্দন ফোল্ডার ও খাম। ফোল্ডার ও খামসহ নোটটির মূল্য ২০০ টাকা।

এর আগে স্বাধীনতার ৪০ বছর এবং ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ৪০ ও ৬০ টাকার স্মারক নোট ইস্যু করা হয়েছিল।

পাঠকের মতামত

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer