প্রকাশিত: ০২/০৪/২০১৮ ৭:৪২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪২ এএম

নিউজ ডেস্ক::
পাঁচ হাজার ইয়াবা বড়ি আটকের পর আসামিদের কাছ থেকে ঘুষ নিয়ে ৭৫টি উদ্ধার দেখানোর জন্য আদালতের কাছে ক্ষমা চেয়েছেন ঢাকার পল্লবী থানার ওসি দাদন ফকির। গতকাল ঢাকার মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে তার কাছে ক্ষমা চান তিনি।
তবে হাকিম জিয়ারুল ইসলাম ওসিসহ দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ তদন্ত করে ডিএমপির মিরপুর অঞ্চলের উপকমিশনারকে প্রতিবেদন দিতে বলেছেন।
গণমাধ্যমে প্রতিবেদন দেখে আদালত ওসি দাদনকে তার বিরুদ্ধে অভিযোগের ব্যাখ্যা দিতে তলব করেন।
কমিউনিটি পুলিশিং কমিটির সিনিয়র উপদেষ্টা শাহজাদার স্ত্রী ও ছেলের শ্বশুরসহ চারজনকে সম্প্রতি ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। গণমাধ্যমে খবর আসেÑ দুজনের কাছে ৫০০০ ইয়াবা পাওয়া গেলেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেই সংখ্যা ৭৫ দেখিয়ে দুজনকে ছেড়ে দেন ওসি।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer