প্রকাশিত: ১৯/০২/২০২১ ৭:১৭ পিএম

ভারতের লাদাখ অঞ্চলের গালওয়ান উপত্যকায় পাঁচ সেনা সদস্য নিহতের কথা আট মাস পর স্বীকার করলো চীন। শুক্রবার চীনা সামরিক বাহিনী এ তথ্য স্বীকার করেছে।

গত বছরের জুনে গালওয়ানে ভারতীয় সেনাদের সঙ্গে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সংঘর্ষ হয়। ওই ঘটনায় ভারতের ২০ সেনা নিহত হয়। চীন তাদের সেনা হতাহতের বিষয়টি অস্বীকার করেছিল।

চীনা সামারিক বাহিনীর সংবাদমাধ্যম পিএলএ ডেইলি’র একটি প্রতিবেদনের বরাত দিয়ে দেশটির সরকারি দৈনিক গ্লোবাল টাইমস জানিয়েছে, কারাকোরাম পর্বতে মোতায়েন করা চার সেনা ও এক ফ্রন্টিয়ার অফিসার নিহত হয়েছে। এদের মধ্যে শিনজিয়াং মিলিটারি কমান্ডের রেজিমেন্টাল কমান্ডার কুই ফাবাওয় রয়েছেন। অন্য সেনা সদস্যরা হচ্ছেন, চেং হংজুন, চেন শিয়াংরং, শিয়াও সিউয়ান এবং ওয়াং ঝুরাং। এদের মধ্যে চেং হংজুনকে সীমান্ত সুরক্ষায় অবদানের জন্য বিশেষ মরণোত্তর সম্মান প্রদান করা হয়েছে। বাকিদেরও প্রথম শ্রেণির জওয়ান হিসেবে মরণোত্তর সম্মান জানানো হয়।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer