প্রকাশিত: ২২/০২/২০১৮ ১:৩৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:১৭ এএম
ফাইল ছবি

টেকনাফ প্রতিনিধি ::
টেকনাফ সাগর উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে ১১ লাখ ২০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড
বাংলাদেশ (বিজিবি)। যার মুল্য ৩৩ কোটি ৬০ লক্ষ টাকা। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।
জানা যায়, ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ভোর ৫টায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের নাজির পাড়া বিওপির হাবিলদার মোঃ দেলোয়ার হোসেন কাটাবনিয়ায় এলাকায় নিয়মিত টহল করছিল। এসময় খুরেরমুখ শ্বশান ঘাট এলাকায় গেলে ৫/৬জন লোক বস্তা মাথায় করে আসতে দেখে দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ করামাত্র বস্তা ফেলে পাশ্ববর্তী গ্রামে পালিয়ে যায়।
পরে বিজিবি জওয়ানেরা ঘটনাস্থল তল্লাশী চালিয়ে বস্তাবর্তী ইয়াবা উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩৩ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যমানের ১১ লাখ ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
উক্ত ইয়াবাগুলো পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে জানিয়েছেন, টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম ।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer