ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৫/২০২৩ ৫:৪২ পিএম

অনুশোচনায় ভুগতে থাকা সাবেক এক ইসরাইলি সেনা অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদের একটি গেটের চাবি ফেরত দিয়েছেন। ৫৬ বছর আগে তিনি এটি চুরি করেছিলেন। খবর আনাদোলু।

পবিত্র আল আকসা মসজিদের চাবি হস্তান্তর করছেন
পূর্ব জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনিরা মসজিদুল আকসায় প্রবেশ ও নামাজ আদায় করতে পারেন। অনেক সময় তাদেরকে বাধাও দেয়া হয়। পবিত্র এই স্থাপনাটি ঘিরে সহিংসতার ঘটনাও নতুন নয়। সম্প্রতি পবিত্র এই মসজিদটির একটি গেটের চাবি ফেরত দিয়েছেন সাবেক এক ইসরাইলি সেনা।

এক প্রতিবেদনে তুরস্ক ভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানায়, ওই সেনার নাম ইয়ার বারাক। ৫৬ বছর আগে তিনি চাবিটি চুরি করেছিলেন।

আরও পড়ুন: ইসরাইলি বাহিনীর অভিযানে তিন ফিলিস্তিনি নিহত

বারাক বলেন, ১৯৬৭ সালের যুদ্ধের সময় আল আকসার পশ্চিম গেট থেকে চাবিটি নিয়েছিলেন তিনি।

সম্প্রতি তার মনে অনুশোচনা হয়। তিনি কেবলই ভাবতে শুরু করেন, ভুল করেছেন। তাই চাবিটি তার মালিকের কাছে ফেরত দেয়ার সিদ্ধান্ত নেন বারাক।

জেরুজালেমের ইসলামিক এনডাউমেন্টস বিভাগের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, সংস্থাটির মহাপরিচালক শেখ আজম আল-খতিব ইয়ার বারাক নামের এক ব্যক্তির কাছ থেকে চাবিটি গ্রহণ করছেন।

তার এই সিদ্ধান্ত সঠিক উল্লেখ করে তিনি আরও বলেন, ইসরাইলের উচিত ফিলিস্তিনিদের জমিজমা, অধিকার, সম্মান ও স্বাধীনতা ফিরিয়ে দেয়া।

এদিকে, ফিলিস্তিনি এক ব্যক্তিকে হেনস্তা এবং ঘটনার তদন্তে বাধা দেয়ার অপরাধে তিন ইসরাইলি সেনাকে কারাদণ্ড দিয়েছেন ইসরাইলের একটি সামরিক আদালত।

সামরিক বিবৃতিতে বলা হয়, দুজনকে ৬০ দিন এবং একজনকে ৪০ দিনের জেল দেয়ার পাশাপাশি তাদের পদচ্যুত করা হয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer