প্রকাশিত: ১৪/০৮/২০২০ ১০:৪৭ এএম , আপডেট: ১৪/০৮/২০২০ ১১:২৯ এএম

মেজর (অব.) সিনহা মোঃ রাশেদ হত্যা মামলায় রিমান্ড মঞ্জু হওয়া পুলিশের চার সদস্য ও এই ঘটনায় পুলিশের দায়ের হত্যা মামলা তিন সাক্ষীকে রিমান্ডের জন্য নিয়ে গেছে র‌্যাব। শুক্রবার সকাল ১০টায় কক্সবাজার জেলা কারাগার থেকে র‌্যাবের একটি বহর তাদের নিয়ে যায়। জেল ‍সুপার মোকাম্মেল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

সিনহা হত্যা মামলার এই সাত আসামী হলো,  কনস্টেবল সাফানুল করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল মো. আব্দুল্লাহ আল মামুন ও সহকারী উপপরিদর্শক লিটন মিয়া এবং  পুলিশের মামলা তিন সাক্ষী মো. আয়াছ, নুরুল আমিন ও নাজিম উদ্দিন।

র‌্যাব সূত্রে জানা গেছে, আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় প্রথম রিমান্ড শুনানীতে  ‘আত্মসমর্পণ’ করা টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ, এসআই লিয়াকত ও এএসআই নন্দদুলালের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলো আদালত এবং অন্য চার আসামীকে দুইদিন করে জেলগেইটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছিলো। পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গত ১০ আগস্ট তাদের রিমান্ড আবেদন করা হয়। ১২ আগস্ট তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অন্যদিকে সিনহা হত্যা মামলায় পুলিশের দায়ের করা তিন সাক্ষী তিন সাক্ষী মো. আয়াছ, নুরুল আমিন ও নাজিম উদ্দিনকে পরে পবিরারের দায়ের করা মামলা আসামী দেখায় র‌্যাব। গত ১১ আগস্ট তাদের গ্রেফতার করে র‌্যাব। ওই দিনই তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে ১২ আগস্ট শুনানীতে তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড আবেদনের ‍দুইদিন পর জিজ্ঞাসাবাদের জন্য  নিজেদের হেফাজতে নিলো র‌্যাব। তবে আগে রিমান্ড মঞ্জুর হওয়া ওসি প্রদীসহ তিনজনকে এখনো রিমান্ডে নেয়া হয়নি। তারা বর্তমানে কক্সবাজার জেলা কারাগারে রয়েছে। সিবিএন

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...