
হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী সেন্টমার্টিনদ্বীপ থেকে ১৫ কোটি টাকা মুল্যের ৩ লক্ষ পিস ইয়াবা এবং ৩টি সামুরাই কিরিচসহ মিয়ানমারের নাগরিক ৬ জন রাখাইনকে আটক করেছে বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে ২৮ ফেব্রæয়ারী বুধবার দুপুরে কোস্ট গার্ডের সেন্টমার্টিনদ্বীপ ও টেকনাফ স্টেশনের কর্মকর্তাগণ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডল (জি) বিএন। জব্দকৃত ৩ লক্ষ পিস ইয়াবা, ৩টি সামুরাই কিরিচসহ ৬ জন মিয়ানমারের নাগরিক রাখাইনকে পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী চট্রগ্রাম পুর্ব জোনের গণসংযোগ কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন এম লোকমান হাকিম জানান ‘২৮ ফেব্রæয়ারী দুপুর ১টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী চট্রগ্রাম পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশন সেন্টমার্টিন্স ও টেকনাফের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডল (জি) বিএন এর নেতৃত্বে টেকনাফ থানার অন্তর্গত সেন্টমাটিন্স এর ছেড়া দ্বীপের দক্ষিন পূর্ব দিকের গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করেন। এসময় একটি ফিশিং বোট থেকে ৩ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি সামুরাই কিরিচসহ ৬ জন মিয়ানমারের মগ নাগরিককে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট গুলোর আনুমানিক বাজার মূল্য ১৫ কোটি টাকা। জব্দকৃত ৩ লক্ষ ইয়াবা, ৩টি সামুরাই কিরিচসহ ৬ জন মিয়ানমারের মগ নাগরিককে পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে’।

পাঠকের মতামত