প্রকাশিত: ০৪/১০/২০১৭ ১২:৫৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪২ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
টেকনাফের শাহপরীর দ্বীপে থেকে ৩৯ রোহিঙ্গা মাঝি-মাল্লাকে আটক করেছে পুলিশ ও বিজিবি। শাহপরীর দ্বীপের বিভিন্ন পয়েন্টে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

টেকনাফের ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক এস এম আরিফুল ইসলাম জানান, রাতে রোহিঙ্গাদের বাংলাদেশে পার করার সময় ৩৪ ট্রলার মাঝিকে আটক করা হয়। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

এদিকে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, রাতে শাহপরীর দ্বীপের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে ৫ রোহিঙ্গা ট্রলার মাঝিকে আটক করা হয়।

অপরদিকে পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন, এসব রোহিঙ্গা মাঝিদের ব্যবহার করছে মিয়ানমার সরকার। না হলে এসব মাঝির পরিবার কি করে এখনো মিয়ানমারে বসবাস করতে পারে। রোহিঙ্গাদের বাংলাদেশে পার করে দিতে এসব রোহিঙ্গা মুসলিমদের ব্যবহার করে নিজেদের আড়াল করছে বলেও অভিযোগ তাদের।

পাঠকের মতামত

সেন্টমার্টিন যাত্রা ঘিরে সক্রিয় জালিয়াত চক্র

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারি ১২টি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন কক্সবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ ...

টেকনাফে ঘুষ ছাড়া ট্রান্সফরমার বদল নয়; পবিসের নিম্নস্তরের কর্মকর্তাদের টাকা আদায়ের অভিযোগ

সাধারণত অতিরিক্ত লোড এবং প্রকৃতিগত সমস্যার কারণে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার নষ্ট হয়ে থাকে। আর নষ্ট ...

কক্সবাজারের ইউএনওকে গ্রেফতার করতে বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া পর্যটক

জাহাজযোগে সেন্টমার্টিন যেতে যাত্রাবিলম্ব হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১‘প্রশাসনিক কর্মকর্তা’ দাবি করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী ...