দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...



কক্সবাজারের টেকনাফে ৩কোটি টাকা মুল্যের ৬০হাজার পিচ ইয়াবা বড়িসহ ২রোহিঙ্গা নারীকে আটক করেছে কোস্ট গার্ড।
ইয়াবাসহ আটক ২নারীকে মাদক মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড সুত্র জানায়, ২৫জুন বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কেরুনতলী এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৬০হাজার পিচ ইয়াবা বড়িসহ ২রোহিঙ্গা নারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, জাদীমুরা ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুর হোসেনের মেয়ে রোকেয়া খাতুন(৩৯) ও ইয়াসমিন(৩১)। ইয়াবাসহ আটক উভয়ে আপন বোন বলে জানাগেছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।#
পাঠকের মতামত