প্রকাশিত: ৩০/০৯/২০২০ ৯:৫৪ পিএম

করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়া প্রায় ২৫ হাজার সৌদি প্রবাসীকে আবারও ভিসা নিতে হবে। বললেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) গালফ অঞ্চলের ছয়টি দেশ এবং মালয়েশিয়ার প্রতিনিধিদের সঙ্গে প্রবাসী এবং শ্রমিক ইস্যুতে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ যোগ দেন। অন্যদিকে সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং মালয়েশিয়ার প্রতিনিধিরা অংশ নেন। কুয়েতের প্রতিনিধি যোগদান করার কথা থাকলেও দেশটির আমির মারা যাওয়ায় কেউ সভায় আসেনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটিতে যাদের কর্মসংস্থান আছে কিন্তু করোনাকালে দেশে আসার পর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের আবারও ভিসা নিয়েই দেশটিতে ফিরতে হবে। সৌদি কর্তৃপক্ষ ভিসা নতুন করে ইস্যু করবে বলে জানিয়েছে।
এছাড়া, দেশে অবস্থানরত প্রবাসীদের সৌদি আরবে কাজের জন্য যেতে চাইলে সেখানকার নিয়োগকর্তাদের ছাড়পত্র লাগবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer