প্রকাশিত: ০৬/১১/২০১৮ ৮:১৬ এএম

নিউজ ডেস্ক:;
২০১৭ সালের অগস্ট মাস থেকে এখনও পর্যন্ত মায়ানারের সেনারা রাখাইনে ২৪ হাজার রোহিঙ্গা মুসলমানকে হত্যা করেছে।চাঞ্চল্যকর এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ওন্টারিও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (Ontario International Development Agency)।

সম্প্রতি এই গবেষণা প্রকাশ করেছে এই আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।

এতে বলা হয়েছে, এক লাখ ১৪ হাজার রোহিঙ্গা মুসলমান নির্যাতনের শিকার হয়েছেন। এবং এক লাখ ১৫ হাজার ঘর বাড়িতে আগুন দিয়েছে মায়ানমারের সেনারা।

প্রতিবেদনে বলা হয়েছে, মায়ানমারের বর্বর সেনারা ১৭ হাজার ৭১৮ জন রোহিঙ্গা মহিলাকেও ধর্ষণ করেছে বলে চাঞ্চল্যকর দাবি সংস্থার।

রাষ্ট্রসংঘের তরফে সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে মায়ানমারের সেনারা দেশের মুসলিম অধ্যুষিত রাখাইন প্রদেশে ‘জাতিগত শুদ্ধি’ অভিযান চালিয়েছে। গত বছরের ২৫ আগস্ট থেকে রাখাইন প্রদেশে মুসলমানদের বিরুদ্ধে নতুন করে ব্যাপক গণহত্যা, ধর্ষণ ও লুটপাটের অভিযান শুরু করে।

রোহিঙ্গা মুসলমানরা প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বর্তমানে বাংলাদেশের কক্সবাজার জেলার বিভিন্ন শরণার্থী শিবিরে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer