প্রকাশিত: ১২/০৪/২০১৮ ৪:৫৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৪ এএম

চট্টগ্রাম : ২০ হাজার ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা আসছিলেন এই নারী। বুধবার গভীর রাতে চট্টগ্রামের একটি বাস কাউন্টার থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত নারীর নাম হাজেরা বিবি (৩৮)। গোপন সূত্রে খবর পেয়ে গরিবুল্লাহ শাহ মাজার এলাকার শ্যামলী বাস কাউন্টার থেকে র‌্যাব-৭ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব’র সিনিয়র এএসপি শাহেদা সুলতানা গণমাধ্যমকে জানান, চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে এক নারী ঢাকা যাচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে ঢাকা’র বাস কাউন্টারগুলোতে র‌্যাব নজরদারী শুরু করে। এই সময় বড় লাগেজ সমেত এক নারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব তাকে আটক করে তল্লাশিকালে লাগেজের রেক্সিনের ভিতরে বিশেষ কায়দায় রাখা ২০ হাজার পিস ইয়াবার সন্ধান মেলে।

আজ বৃহস্পতিবার এই নারীর বিরুদ্ধে খুলশি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer