প্রকাশিত: ০১/০৭/২০২২ ৮:০৪ পিএম

নগদ ২০ লাখ টাকাসহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আটক হয়েছেন কক্সবাজারের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সার্ভেয়ার আতিকুর রহমান। শুক্রবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় নগদ টাকাসহ তাকে আটক করা হয়।

দুদুক,কক্সবাজার সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার এলএ শাখায় দায়িত্বরত সার্ভেয়ার আতিককে নগদ ২০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে এসব টাকার উৎস সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

সংশ্লিষ্ট সূত্র মতে, শুক্রবার ১ জুলাই সকাল ৯ টায় বেসরকারি বিমান ইউএস-বাংলার একটি ফ্লাইটে তিনি কক্সবাজার থেকে ঢাকা উদ্দেশ্য রওয়ানা হন। এরপর সকাল ১০ টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নগদ টাকাসহ আটক হন তিনি।

কক্সবাজার এলএ অফিসের মহেশখালী অংশে দায়িত্ব পালন করছিলেন সার্ভেয়ার আতিকুর রহমান। সুত্র: টিটিএন

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...