প্রকাশিত: ০৭/০৯/২০১৭ ৩:২৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৬ পিএম

ডেস্ক রিপোর্ট::
একদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো রাখাইনের বিপন্ন রোহিঙ্গা সম্প্রদায় নিয়ে মন্তব্য করলেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি। বুধবার ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে রোহিঙ্গা সংকটের জন্য মিথ্যে প্রচারণাকে দুষলেও বৃহস্পতিবার একে ‘সবথেকে বড় চ্যালেঞ্জ’ আখ্যা দিয়েছেন তিনি। ডি-ফ্যাক্টো সরকারের ক্ষমতাগ্রহণের দেড় বছরকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ১৮ মাসে এই সংকটের সমাধান সম্ভব না।

সু চি বলেন, মাত্র ১৮ মাসেই এই সমস্যার সমাধান হয়ে যাবে ভাবাটা যৌক্তিক না। কারণ উপনিবেশ-পূর্ববর্তী সময় থেকেই কয়েক যুগ ধরে এই সংকট চলে আসছে। ভারতে রোহিঙ্গাদের থাকা- না থাকার বিষয়ে তিনি বলেন, এটা আসলে তাদের ব্যাপার যে তারা কিভাবে সন্ত্রাসী ও সাধারণ মানুষদের আলাদা করবে। ভারত এবিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, আমাদের দায়িত্ব হলো আমাদের নাগরিকদের দেখভাল করা। আমাদের খুব বেশি সম্পদ নেই। এর মাঝেই আমাদের সব ব্যবস্থা করতে হয়। আমরা আইন অনুযায়ী সবাইকে সুরক্ষা দিতে বদ্ধ পরিকর।

এর আগে বুধবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সু চির সঙ্গে দেখা করেছেন। এসময় দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। ভারতও রোহিঙ্গা ইস্যু নিয়ে উদ্বিগ্ন। প্রায় ৪০ হাজার রোহিঙ্গা অবৈধভাবে বসবাস করছে। তাদের সবাইকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ভারত।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...
Single Page Footer