ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/১১/২০২৪ ২:৪২ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্বাসিত থাকার পর দেশে ফেরার পরিকল্পনা করছেন, এমন খবর রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সম্প্রতি জানিয়েছেন যে, তারেক রহমানের দেশে ফেরার পথে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা মামলাগুলি কোনো বাধা সৃষ্টি করবে না।

তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়েছিল, যার মধ্যে দুর্নীতি, মানি লন্ডারিং এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। তবে ব্যারিস্টার কামাল দাবি করেছেন যে এসব মামলার অনেকগুলোই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সেগুলোর আইনগত ভিত্তি দুর্বল। তার আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন আইনি পথ ছাড়া তিনি দেশে ফিরবেনা। তার আইনজীবীরা আপ্রাণ চেষ্টা করছে তার মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে এখন দেখার বিষয় কবে সবকিছু কবে ঠিক হয় এবং কবে তিনি সঠিক মনে করেন বাংলাদেশের ফেরত আসাকে ।

তবে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক ও আইনগত অঙ্গনে মতবিরোধ রয়েছে।অন্যদিকে, বিএনপি মনে করছে এটি তাদের জন্য একটি নতুন রাজনৈতিক সুযোগ এনে দেবে।

অন্যদিকে তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন সেটি নিয়ে এক ধরনের ধোঁয়াশা রয়েছে। দলটির নেতা-কর্মীরাও বিষয়টি বুঝতে চাইছেন।প্রশ্ন হচ্ছে, মামলা চলমান থাকায় তিনি কি দেশে ফিরতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? নাকি মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করবেন? এখন দেখার বিষয় হলো, তারেক রহমান কবে দেশে ফিরবেন এবং তার ফেরার পর রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...