প্রকাশিত: ২০/০২/২০২১ ১১:২১ এএম

মালয়েশিয়ায় থাকা এসব রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা করতে দেশটি

মিয়ানমারের ১২০০ রোহিঙ্গা নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা মালয়েশিয়া সরকারের স্থগিত করা উচিত বলে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) মত দিয়েছে ফর্টিফাই রাইটস এবং হিউম্যান রাইটস ওয়াচ।

মালয়েশিয়ান সরকার বতর্মানে তাদের জিম্মায় থাকা এসব ব্যক্তিকে আগামী সপ্তাহে মিয়ানমার নৌবাহিনীর কাছে হস্তান্তর করতে রাজি হয়েছে।

ফর্টিফাই রাইটসের নির্বাহী পরিচালক অ্যামি স্মিথ বলেন, “সময় এখন মিয়ানমার থেকে পালানো লোকজনকে সুরক্ষা প্রদান এবং জাতিসংঘকে কাজ করতে দেয়ার, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দীর্ঘ নজির থাকা সামরিক জান্তার হাতে তাদের তুলে দেয়ার নয়।”

মালয়েশিয়ার এ পরিকল্পনা রোহিঙ্গাদের জীবনকে ঝুঁকিতে ফেলবে এবং মিয়ানমারে আপত্তিজনক সামরিক অভ্যুত্থানকে অযৌক্তিক বৈধতা দেবে বলে মন্তব্য করেন অ্যামি স্মিথ।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে কুয়ালালামপুরের মিয়ানমার দূতাবাসের দেয়া ১১ ফেব্রুয়ারির একটি চিঠির কপি হাতে পেয়েছে ফর্টিফাই রাইটস এবং হিউম্যান রাইটস ওয়াচ। চিঠিটি কাগজ না থাকা মিয়ানমারের ১২০০ নাগরিকের প্রত্যাবাসন সংশ্লিষ্ট।

চিঠিতে দূতাবাস পারেক রাজ্যের লোমোট নৌ ঘাঁটিতে নৌবাহিনীর তিনটি জাহাজের ২১ ফেব্রুয়ারি নোঙর এবং ২৩ ফেব্রুয়ারি ছেড়ে যাওয়ার অনুমতি চাওয়া হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন সংস্থার মহাপরিচালক খাইরুল ডিজাইমি দাউদ ১১ ফেব্রুয়ারির এক সংবাদে বিষয়টি নিশ্চিত করে বলেন, “হ্যাঁ আমরা একমত হয়েছি। তারা সবাই অভিবাসন কেন্দ্রের।”

দাউদ ১৫ ফেব্রুয়ারি স্পষ্ট করেন যে ফেরত যাওয়া মিয়ানমারের নাগরিকদের মাঝে ইউএনএইচসিআরের কার্ডধারী বা রোহিঙ্গা শরণার্থীরা থাকবেন না।

তিনি যুক্তি দেখিয়ে বলেন যে যারা ফিরে যাবেন তাদের সঠিক কাগজ না থাকা বা বেশি সময় অবস্থান বা কাগজের অপব্যবহারের কারণে আটক করা হয়েছিল।

এ দাবি নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে। কারণ মালয়েশিয়ান কর্তৃপক্ষ ২০১৯ থেকে ইউএনএইচসিআরকে অভিবাসীদের আটক রাখার কেন্দ্রগুলোতে প্রবেশ করতে দিচ্ছে না।

মালয়েশিয়ায় অভিবাসীদের আটক রাখার ১২টি কেন্দ্রে উল্লেখযোগ্য সংখ্যক মিয়ানমারের অভিবাসী ও শরণার্থী রয়েছেন। মালয়েশিয়ায় যথেষ্ট বৈধ কাগজ না থাকা শিশু ও শরণার্থীসহ বিদেশিদের গ্রেপ্তার করে আটক কেন্দ্রগুলোতে রাখা হয়।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২০ সালের ২৬ অক্টোবর পর্যন্ত দেশটির কর্তৃপক্ষ আটক কেন্দ্রগুলোতে ৭৫০ জনের বেশি শিশুকে আটকে রেখেছে। তাদের মধ্যে ৩২০ জনের বেশি মিয়ানমারের যাদের অভিভাবক ছাড়াই আটক করা হয়েছে।

গত ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় এক লাখ ৭৮ হাজারের বেশি শরণার্থী ইউএনএইচসিআরে নাম নিবন্ধন করেছে। তাদের মধ্যে ৮৬ শতাংশের অধিক মিয়ানমারের। এদের মধ্যে আছে এক লাখের অধিক রোহিঙ্গা, ২২ হাজার চিন ও ২৯ হাজার অন্যান্য সম্প্রদায়ের মানুষ।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer