প্রকাশিত: ০৮/০২/২০২২ ১২:৫০ পিএম


স্মার্ট কৃষি কার্ড পাচ্ছেন ১ কোটি ৯ লাখ কৃষক। এই উদ্যোগ বাস্তবায়ন হলে প্রকৃত ব্যক্তিকে প্রণোদনার আওতায় আনা সম্ভব হবে। একই সাথে কোন কৃষক কী ধরনের ফসল ফলান তাও তদারকি করতে পারবে সরকার। সে অনুযায়ী মিলবে কৃষি সেবাও। এ সংক্রান্ত প্রায় ১০৮ কোটি টাকার প্রকল্প উপস্থাপন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেকের সভায়। প্রথম দফায় প্রকল্পটি বাস্তবায়ন হবে ৯টি জেলায়।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে একনেক বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনা কমিশন জানায়, কৃষকের জমি কতটুকু এবং তিনি কত টাকা ঋণ বা প্রণোদনা পেতে পারেন সব তথ্য থাকবে ডিজিটাল প্ল্যাটফর্মে। মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করে সিস্টেমে ইনপুট দিতে পারবেন কৃষি কর্মকর্তাও। এর ফলে প্রতি বছর কৃষককে লাভজনক ফসল চাষ নিয়ে পরামর্শ দেয়া যাবে।

এর বাইরে ১০টি শহরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় ৫৬০ কোটি টাকার প্রকল্প নিয়েও আলোচনা চলছে একনেক সভায়। যেখানে মূল অর্থায়ন করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer