প্রকাশিত: ০৯/১০/২০২০ ৮:৫৯ এএম

কক্সবাজার সদরের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালাসহ ডাকাত প্রবণ এলাকায় বিজিবি ক্যাম্প স্থাপন ও শিশু শিল্পী জনি দে রাজের খুনিদের শনাক্ত করে ২৪ ঘণ্টায় গ্রেফতার দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে রামুর ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের বিক্ষোভ থেকে এই দাবি জানিয়েছেন বক্তারা।

ঈদগড় বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- প্রাক্তন ছাত্র সংসদের নেতা ইব্রাহীম খলিল, নুরুল আবছার, তৌহিদুল ইসলাম, ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু বিষু মোহন দেব, কক্সবাজার সিটি কলেজের প্রভাষক মোঃ ইউছুপ , ঈদগাঁও ফরিদ আহামদ কলেজের প্রভাষক ছলিম উল্লাহ, ঢাকা ইউনির্ভাসিটির ছাত্র মহি উদদীন, ঈদগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।

বিক্ষোভে ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সর্বশ্রেণী পেশার লোকজন স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে ‘হিমছড়ি ঢালা’ নামক স্থানে জনি দে রাজকে কুপিয়ে হত্যা করা হয়।

চট্টগ্রামের পটিয়ার অনুষ্ঠান শেষে সিএনজিতে করে সে বাড়ি ফিরছিল।

জনি দে রামুর ঈদগড় চরপাড়া এলাকার তপন দের ছেলে এবং ঈদগাঁও ফরিদ আহমদ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer