প্রকাশিত: ১৯/০৪/২০১৯ ৭:৫২ এএম

টাঙ্গাইল: হাসপাতালে সেবা না পেয়ে রাস্তায় খোলা আকাশের নিচে সন্তান প্রসব করলেন এক প্রসূতি মা। বৃহস্পতিবার টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাতে প্রসূতির প্রসব ব্যথা ওঠে। গুরুতর অবস্থায় প্রসূতিকে ভ্যানযোগে ভূঞাপুর হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। সেখানে কোনো ডাক্তার-নার্স না পেয়ে অন্যত্র সেবা পাওয়ার উদ্দেশ্যে হাসপাতাল থেকে বেরিয়ে আসে তারা। হাসপাতাল চত্বর পার হয়ে থানা মোড়ে এলেই খোলা আকাশের নিচে সন্তান প্রসব করে প্রসূতি মা।

স্বজনরা জানান, ভোরে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে গেলে কোনো ডাক্তার-নার্স না পেয়ে অন্যত্র সেবার জন্য বেরিয়ে এলে পথেই সন্তান প্রসব করেন প্রসূতি।

তবে হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, ওই প্রসূতি মা হাসপাতালে এসেছিলেন ঠিকই। কিন্তু কাউকে কিছু না বলেই চলে গেছেন তিনি। রাস্তায় কি হয়েছে তা জানি না আমরা।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তৌফিক এলাহি বলেন, ‘আমি শুনেছি এরকম একজন প্রসূতি রোগী হাসপাতালে এসেছিল। কিন্তু ওই সময় কর্তব্যরত মেডিকেল কর্মকর্তা ওয়াশরুমে ছিলেন। তাই কাউকে না পেয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছে প্রসূতি ও তার স্বজনা। শুনেছি পথিমধ্যে ওই নারী সন্তান প্রসব করেছেন।’

পাঠকের মতামত

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...
Single Page Footer