প্রকাশিত: ১৫/১২/২০২০ ১:৫১ পিএম

নোয়াখালী হাতিয়া উপজেলার ভাসানচরে গেছে রোহিঙ্গাদের প্রথম দল। ৪ ডিসেম্বর রোহিঙ্গাদের আগমনের পরপরই উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে স্বাস্থ্য শিক্ষাসহ যাবতীয় কার্যক্রম চলমান রাখার ব্যবস্থা নেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে রোহিঙ্গাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও বিবিধ কার্যক্রম সহজ করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) হাতিয়া-ভাসানচর রুটে যাত্রীবাহী সি-ট্রাক চালুর সিদ্ধান্ত নেয়।

সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (১২ ডিসেম্বর) সকালে বয়ারচর চেয়ারম্যান ঘাট থেকে যাত্রীবাহী সি-ট্রাক (এসটি খিজির-৫) কিছু যাত্রী নিয়ে ভাসানচর পৌঁছে। সি-ট্রাকটি ভাসানচরে পৌঁছালে নৌবাহিনীর কর্মকর্তারা সবাইকে স্বাগত জানান।

সরকারি সিদ্ধান্ত মোতাবেক চেয়ারম্যান ঘাট থেকে ভাসানচর পর্যন্ত একজন যাত্রীকে গুনতে হবে ৩৭০ টাকা।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন জানান, প্রতি শনি ও মঙ্গলবার সপ্তাহে দুইদিন এই রুটে সি-ট্রাক চলাচল করবে।

প্রথম ধাপে আনুষ্ঠানিকভাবে ৪ ডিসেম্বর কুতুপালং থেকে এক হাজার ৬৪২ জন রোহিঙ্গার একটি দল ভাসানচরে এসেছে। এরমধ্যে শিশু ৮১০ জন, পুরুষ ৩৬৮ জন, নারী ৪৬৪ জন রয়েছেন। সরকার ভাসানচরে অবস্থান করা এসব রোহিঙ্গাদের বাসস্থান, খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করেছে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...