প্রকাশিত: ২৮/০৫/২০২২ ১০:২৮ এএম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুই সপ্তাহের ব্যবধানে গত ১২ ঘণ্টায় সাত নবজাতক জন্ম হয়েছে। এরমধ্যে এক নবজাতকের জন্ম অস্ত্রোপচারের মাধ্যমে।

গত বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী দিন বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা এসব প্রসূতি মা’দের ডেলিভারি (প্রসব) সফলভাবে সম্পন্ন করে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত।

জানা গেছে, বিনা অস্ত্রোপচারে গত ১২ ঘণ্টায় জন্ম নেয়া নবজাতকদের মধ্যে একটি ছেলে ও পাঁটটি মেয়ে। তাদের প্রত্যেকের গর্ভধারিণী মা ও তারা (নবজাতক) সুস্থ আছেন। এছাড়া একই সময়ের মধ্যে অস্ত্রোপচারের মাধ্যমে আরও এক নবজাতকের (কন্যা) জন্ম হয়েছে। এদের প্রত্যেক নবজাতক ও তাদের মায়েরা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার দুপুরের মধ্যে বাড়ি ফিরে গেছেন।

আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহর নেতৃত্বে কর্তব্যরত মেডিকেল অফিসার, নার্স ও ধাত্রীসহ সংশ্লিষ্টরা এসব ডেলিভারি (প্রসব) সম্পন্ন করে। এরমধ্যে অস্ত্রোপচার সম্পন্ন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী এন্ড অবস্) ডা. হাসিনা আক্তার। তাকে সহযোগিতা করেন সহকারী সার্জন ডা. লিপিকা চৌধুরী, কনসালটেন্ট ডা. সাগর নন্দী।

স্বাস্থ্য কমপ্লেক্স প্রসূতি মা’দের প্রসব সেবায় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চলমান থাকবে এমনটা জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত জানান, হাটহাজারী তথা অত্র অঞ্চলের জনসাধারণের স্বাস্থ্য সেবায় পাশাপাশি আমরা প্রসূতিতে সেবা প্রদানে অনেকট সচেষ্ট রয়েছি।

প্রসঙ্গত, গত ১০ মে (মঙ্গলবার) রাত ৮টা থেকে পরবর্তী দিন বুধবার সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নয় জন প্রসূতি মা’দের ডেলিভারি (প্রসব) সফলভাবে সম্পন্ন হয়েছিল। ওই সময় বিনা অস্ত্রোপচারে ১২ ঘণ্টায় জন্ম নেয়া নবজাতকদের মধ্যে সাতটি ছেলে ও দুইটি মেয়ে ছিল।

পাঠকের মতামত

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer