প্রকাশিত: ০৯/০১/২০১৮ ৮:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:১৭ এএম

উখিয়া নিউজ ডটকম::
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর আগমনের কারণে বাংলাদেশের পর্যটন শিল্পে বিরূপ প্রভাব ফেলছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) জাতীয় সংসদে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
এর আগে বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের মুলতবি বৈঠক শুরু হয়। রোববার শুরু হয় সংসদের এই শীতকালীন অধিবেশন। এরপর রাষ্ট্রপতির ভাষণের পর আজ বিকেল সাড়ে চারটা পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করা হয়।

মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আগমনে দেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য বান্দরবান, কক্সবাজারসহ সংলগ্ন এলাকার পর্যটন শিল্পের উপর বিরূপ প্রভাব পড়ছে। তবে পর্যটকদের নির্বিঘ্নে চলা-ফেরার বিষয়ে ট্যুরিস্ট পুলিশ, স্থানীয় প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো তৎপর রয়েছে। তাছাড়া দেশের পর্যটন গন্তব্যে পর্যটকদের ভ্রমণে আকৃষ্ট করার জন্য প্রচার-প্রচারণাসহ নানা ধরনের কার্যক্রম নেয়া হচ্ছে।
সরকারি দলের আরেক সদস্য নুরুন্নবী চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের ফলে বাংলাদেশে পর্যটক আগমনের সংখ্যা প্রতি বছরই বাড়ছে।

তিনি বলেন, ২০১৫ সালে বাংলাদেশে মোট ভ্রমণকারীর সংখ্যা ছিল ৬ লাখ ৪৩ হাজার ৯৪ জন, ২০১৬ সালে এ সংখ্যা বেড়ে ৭ লাখ ১৬ হাজার ৭২৮ জনে দাঁড়িয়েছে। এসব পর্যটকদের বেশিরভাগই ভারত, চীন, জাপান, নেপাল, শ্রীলংকা, ভুটান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ড ইত্যাদি দেশের নাগরিক।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer