ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ১০:৪৯ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন শাখার ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (২৫ মে) উখিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আকতার হোসাইন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমানের অনুমোদনক্রমে এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে শাহজাহানকে আহ্বায়ক, মামুনুর রশীদকে সদস্য সচিব এবং এস এ তারেককে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

উপজেলা এনসিপি নেতৃবৃন্দ জানান, নতুন এ কমিটি হলদিয়া পালং ইউনিয়নে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও গণমুখী রাজনীতির লক্ষ্যে দলীয় কার্যক্রম পরিচালনায় সক্রিয় থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

এসময় কমিটির সকল সদস্যকে দলীয় আদর্শ, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer