প্রকাশিত: ১৭/০৯/২০১৮ ৩:১৪ পিএম

অনলাইন ডেস্ক – স্যানিটারি পণ্যের বিনিময়ে কেনিয়ার বালিকা-যুবতীদের যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা হচ্ছে। এসব পণ্যের সংকট থাকায় কিছু অসাধু লোক নারীদের ফাঁদে ফেলে যৌন সম্পর্কে বাধ্য করে। ইউনিসেফের এক নতুন গবেষণায় দুর্ভিক্ষ ও দারিদ্র্যপীড়িত দেশটির নারীদের ভয়াবহ জীবনচিত্র ফুটে উঠেছে।

গবেষণায় দেখা গেছে, কেনিয়ার রাজধানী নাইরোবির পাশে কিবেরা বস্তি। এটি আফ্রিকার মধ্যে সবচেয়ে বড় বস্তি। সেখানকার ৬৫ ভাগ নারী স্যানিটারি প্যাডের বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপন করে।

রোববার ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়, পশ্চিম কেনিয়াতে বয়ঃসন্ধিক্ষণে পৌঁছা কিশোরীদের শতকরা ১০ ভাগই শুধু স্যানিটারি প্যাডের বিনিময়ে যৌন সম্পর্কে জড়ায়। কেনিয়ার ৫৪ ভাগ মেয়ে বলেছে, তারা ঋতুস্রাবের সময় প্রয়োজনীয় স্যানিটারি পায় না। এটি পাওয়া এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাদের কাছে। স্কুলগামী বালিকাদের মধ্যে শতকরা মাত্র ২২ ভাগ স্যানিটারি পণ্য নিজেরা কিনে নিতে পারে।

ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিনবিষয়ক ইউনিসেফের কেনিয়া প্রধান অ্যানড্রু ট্রেভেট বলেন, স্যানিটারি পণ্যের বিনিময়ে কেনিয়ায় বালিকাদের যৌন সম্পর্ক গড়ার ঘটনা অতি সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর জন্য দুটি কারণ আছে। তা হল- দারিদ্র্য ও স্যানিটারি পণ্যের সরবরাহের বিষয়। কেনিয়ার তরুণী-যুবতীদের এসব পণ্য কেনার মতো আর্থিক সামর্থ্য নেই।

 

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer