প্রকাশিত: ২৫/০৩/২০১৮ ৭:৪৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০২ এএম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপত্তা ও মর্যাদায় সাথে নিজভূমিতে প্রত্যাবাসন নিশ্চিত করতে চায় জাতিসংঘ। আর সংকট সমাধানে খুব শিগগিরই এই বিষয়ে একজন বিশেষ দূত নিয়োগ করতে চায় সংস্থাটি। শুক্রবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে বৈঠকের পর এসব কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোহিঙ্গা সংকট নিরসনে জোরালো ভূমিকার জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। এদিকে, জাতিসংঘের সন্ত্রাস দমন কার্যালয়ের আন্ডার সেক্রেটারি জেনারেল ভ্লাদিমির ভরনকভ ও আজারবাইজানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ইয়াসার টি আলিয়েভের সাথেও পৃথক বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer