প্রকাশিত: ০৩/১২/২০১৭ ৯:৩৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:০৮ এএম
Single Page Top

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::
গাড়ির টুল বক্সে করে পাচারের সময় হাইওয়ে পুলিশ ১৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। এ অভিযানে স্পেশাল সার্ভিসের বাসটিও জব্দ করা হয়েছে বলে জানা গেছে। আটককৃতরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার গ্রামের মৃত সিকান্দরের পুত্র মোঃ কামাল হোসেন (২২), উত্তর ডিককুল মৃত জয়নাল আবেদিনের পুত্র বাহাদুর মিয়া (২৭), কলাতলী সৈকত পাড়া মৃত আলী আকবরের পুত্র আবু সিদ্দিক (২৫)। রামু থানাধীন তুলাবাগানস্থ রামু ক্রসিং হাইওয়ে থানার কর্মকর্তা মোজাহিদুল ইসলাম উক্ত তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন ‘আজ রবিবার ৩ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী স্পেশাল সার্ভিসের বাস চট্র মেট্রো ব-১১-০১৮১
রামু থানাধীন তুলাবাগানস্থ রামু ক্রসিং হাইওয়ে থানার পশ্চিম পাশে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে আমার নেতৃত্বে সার্জেন্ট শাহাদাত হোসেন, এটিএসআই আকতার হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ তল্লাশী করি। এসময় স্পেশাল বাসের চালকের সিটের পিছনে টুল বক্সের ভিতরে থাকা ১৫ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আসামীদের গ্রেফতার এবং বাস জব্দ করি। এ বিষয়ে মামলা রুজু করা হয়েছে’।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer