ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৭/২০২৬ ১১:১২ এএম

স্পেনের বিশ্বকাপ জয় উদ্যাপনে গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীর জুড়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন ফিলিস্তিনিরা। অস্থায়ীভাবে স্থাপন করা বড় পর্দার সামনে, বিভিন্ন স্টেডিয়ামে এবং রাস্তায় নেমে হাজারো মানুষ ফাইনাল ম্যাচ দেখেন এবং জয়ের পর আনন্দ উদ্যাপন করেন। সমর্থকদের উল্লাস কেবল স্পেনের ফুটবল সাফল্যকে ঘিরেই ছিল না; তারা ফিলিস্তিনের প্রতি স্পেন সরকারের ধারাবাহিক সমর্থনের প্রতিও কৃতজ্ঞতা ও সংহতি প্রকাশ করেন। গাজা ও পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় মানুষ পতাকা নেড়ে, স্লোগান দিয়ে এবং রাস্তায় মিছিল করে স্পেনের বিশ্বকাপ জয় উদ্যাপন করেন। অনেকেই বলেন, ফিলিস্তিন ইস্যুতে স্পেনের রাজনৈতিক অবস্থানের কারণেই তারা স্পেনের বিজয়কে নিজেদের জন্যও একটি আনন্দের মুহূর্ত হিসেবে দেখছেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

পাঠকের মতামত

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...
Single Page Footer