প্রকাশিত: ২৮/১২/২০১৭ ৫:২২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৫৩ এএম

কক্সবাজারের উখিয়ার ৫ নং পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ১ নং ওয়ার্ডের মেম্বার নুরুল আবছার চৌধুরী আইন শৃংখলা বাহিনী, জনসাধারণ সকলের জ্ঞাতার্থে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, উখিয়া-টেকনাফ রোহিঙ্গা অধ্যুষিত এলাকা। রোহিঙ্গাদের ভারে জনজীবন বিপর্যস্থকর পরিস্থিতির মুখোমুখি। স্থানীয়রা হাট বাজারে, দোকান পাটে, পথে ঘাটে, যানবাহনে বিপুল লোকজনের উপস্থিতি লক্ষ্যণীয়। বেড়েছে ব্যবসা-বাণিজ্যও। দুর দুরান্ত থেকে নানা অপরিচিত লোকজন এখন উখিয়ায় আসা যাওয়া করে থাকে। রোহিঙ্গা সংকটের এই মুহুর্তে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীর ছড়া, পশ্চিম পাড়া, পান বাজার, উখিয়ার ঘাট টিভি টাওয়ার সংলগ্ন, জুমের ছড়ায় খারাপ প্রকৃতির রোহিঙ্গা (রোহিঙ্গা ব্লক মাঝি) সহ স্থানীয় কতিপয় লোকজন নানা অপরাধ কর্মকান্ড সংঘটিত করেছে বলে জানতে পেরেছি। ওই সকল কুচক্রি লোকজন, আমার নাম ভাঙ্গিয়ে লোকজনকে ভয়ভীতি প্রদর্শন, অনৈতিক সুবিধা আদায়, ছিনতাই ও চাঁদাবাজী করছে। প্রকৃতপক্ষে বালুখালীর একজন ব্যক্তির ইশারায় নানা অপরাধ করে বেড়ালেও স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে আমার নাম ব্যবহার করে পার পেয়ে যাচ্ছে। আমি নিজেও কোন অপকর্মে জড়িত ছিলামনা ও নাই। কাউকে প্ররোচিতও করছিনা। আমি মুক্তিযোদ্ধা মরহুম নজির আহামদ চৌধুরীর সন্তান, পালংখালী ইউপির প্যানেল চেয়ারম্যান, ১ নং ওয়ার্ডের সার্বোচ্চ ভোটে নির্বাচিত মেম্বার, বালুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসির সভাপতি, ঘুমধুম-বালুখালী সীমান্ত শ্রমিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, উখিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উখিয়া উপজেলা সিএনজি মাহিন্দ্রা, অটোরিক্সা শ্রমিক কল্যাণ সমিতির উপদেষ্টা, মরহুম মুক্তিযোদ্ধা নজির আহামদ চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান আলিফ ট্রেডিং এর স্বত্বাধিকারী, ক্ষুদ্র ঠিকাদারী প্রতিষ্ঠান আলিফ ট্রেডিং এর উন্নয়নকামী ব্যবসায়ী সহ নানা সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে সরকারের আইন মান্য করে নিজ এলাকায় অভূতপূর্ব উন্নয়ন আর্তমানবতার সেবাই মরহুম পিতার পদাঙ্ক অনুসরণ করে মানুষের কল্যাণে নিয়োজিত রয়েছি। ইত্যবসরে আমার পরিবারিক, রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীক মান মর্যাদা ক্ষুন্ন করার হীনচেষ্টায় লিপ্ত একটি চক্র তৎপর হয়ে ওঠেছে। যারা নানা অনৈতিক কাজ করে আমার নাম ব্যবহার করছে। উক্ত চক্র কে? বা কাহারা, কোন ব্যক্তি অপরাধ সংঘটিত কালে আমার নাম ব্যবহার করলে তাৎক্ষনিক আমার সাথে যোগাযোগ করতঃ অথবা আইন শৃংখলা বাহিনীর হাতে সোপর্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণের সবিনয় অনুরোধ জানাচ্ছি।

নিবেদক
নুরুল আবছার চৌধুরী
প্যানেল চেয়ারম্যান,
৫ নং পালংখালী ইউনিয়ন পরিষদ
উখিয়া, কক্সবাজার।
০১৮১৫৬৭৪৩৬৫

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer