নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩/০১/২০২৬ ৮:৪৮ এএম

মাত্র দুই মাসের ব্যবধানে স্ত্রী ও এক পুত্রকে হারিয়ে শোকে বিধ্বস্ত দৈনিক আমার দেশের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার ও অফিস প্রধান এবং ইংরেজি দৈনিক টাইমস অব বাংলাদেশ এর কক্সবাজার জেলা প্রতিনিধি আনছার হোসেনের পরিবারের সদস্যদের দেখতে বাড়িতে এলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সাংবাদিক আনছার হোসেন ও তাঁর প্রথম পুত্র আব্দুল্লাহ নূর হোসেনের সাথে কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

শুক্রবার (০২ জানুয়ারি) দুপুর ১টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি উত্তর নুনিয়াছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি সাংবাদিক আনছার হোসেনের সদ্যপ্রয়াত স্ত্রী রোকসানা নূর ও মায়ের শোকে ইন্তেকাল করা কিশোর সন্তান আব্দুল্লাহ রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন। এ সময় তিনি নীরবে দোয়া করেন এবং মরহুমদের মাগফিরাত কামনা করেন।

কবর জিয়ারত শেষে সালাহউদ্দিন আহমদ সাংবাদিক আনছার হোসেনের বাড়িতে যান। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং বড় ছেলে আব্দুল্লাহ নূর হোসেন রুদ্রসহ স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

তিনি বলেন, একজন মানুষ স্বল্প সময়ে স্ত্রী ও সন্তান হারালে সেই শূন্যতা ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহ যেন এই পরিবারকে ধৈর্য ও শক্তি দান করেন।

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর সাংবাদিক আনছার হোসেনের সহধর্মিণী রোকসানা নূর ইন্তেকাল করেন। এর মাত্র দুই মাস তেরো দিনের মাথায় ২৭ ডিসেম্বর মায়ের শোকে অসুস্থ হয়ে তাদের মাত্র ১৩ বছর বয়সী সন্তান আব্দুল্লাহ রিতাজ হোসেন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরপর দুটি মৃত্যু পুরো পরিবারকে গভীর শোকে আচ্ছন্ন করে তোলে।

এই হৃদয়বিদারক ঘটনায় সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আনছার হোসেন ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যাচ্ছে।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer