প্রকাশিত: ১৮/০৪/২০২০ ৯:৩৯ এএম

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন যেসব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী— তাদের থাকার জন্য তিনটি হোটেল নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। পরিবারের সঙ্গে থাকা ঝুঁকিপূর্ণ বলেই হোটেলে থাকার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই তিনটি হোটেল হচ্ছে এশিয়ান এসআর হোটেল, দি এলিনা এবং প্যারামাউন্ট হোটেল। এই তিন হোটেলই নগরীর স্টেশন রোডে অবস্থিত।

এদিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ‘করোনা আইসোলেশন ওয়ার্ডে’ যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী কাজ করছেন, রোববার (১২ এপ্রিল) থেকেই তার থাকছেন টেরিবাজারের হোটেল আল ইমামে।

জেনারেল হাসপাতালের পাশে অবস্থিত এই হোটেল থাকছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ‘করোনা আইসোলেশন ওয়ার্ডে’ বর্তমানে দায়িত্ব পালনকারী ১৭ জন চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মী। ওই ১৭ জন চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীর খাবারও হাসপাতাল থেকে রান্না করে পাঠানো হচ্ছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...