প্রকাশিত: ২৯/০৭/২০১৯ ৯:০০ এএম

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বড় ভাই প্রিন্স বন্দর বিন আবদুল আজিজ আল সৌদ গত রবিবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

সৌদি সংবাদ সংস্থা জানিয়েছে, রবিবার (২৮ জুলাই) বিকালে তার মৃত্যু হয়েছে। বেশ কয়েক বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন।

আজ সোমবার (২৯ জুলাই) পবিত্র শহর মক্কায় এশার নামাজের পর মসজিদুল হারামে তার জানাজা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সৌদি আরবের প্রয়াত বাদশাহ আবদুল আজিজ সৌদের জীবিত সন্তানদের মধ্যে সবার বড় ছিলেন প্রিন্স বন্দর বিন আবদুল আজিজ আল সৌদ। তিনি এই শাসক পরিবারটির সবচেয়ে বয়স্ক সদস্য ছিলেন।

সদ্য প্রয়াত প্রিন্স বন্দরের সন্তানরা সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। প্রিন্স ফয়সাল বিন তুর্কি বিন ফয়সাল রিয়াদের গভর্নর, প্রিন্স আবদুল্লাহ বিন বন্দর ন্যাশনাল গার্ডের প্রধান, প্রিন্স খালিদ বিন বন্দর বাদশাহ সালমানের উপদেষ্টার পদে রয়েছেন।

১৯২৩ সালে জন্ম নেয়া প্রিন্স কখনও রাষ্ট্রীয় কোনো পদ দায়িত্ব পালন করেন নি।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer