প্রকাশিত: ০৮/০৩/২০২১ ২:০২ পিএম

সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবাইরের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছলে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সফররত প্রতিমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের সকল জনগণকে আন্তরিক অভিনন্দন জানান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত এক দশকে বাংলাদেশের যে অভাবনীয় উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যে অর্জন তার ভূয়সী প্রশংসা করেন সৌদি প্রতিমন্ত্রী।

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়াকে তিনি বর্তমান সরকারের সফলতা হিসেবে উল্লেখ করেন।

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে যে ঐতিহাসিক ভাতৃপ্রতীম সম্পর্ক রয়েছে তা নতুন উচ্চতায় নিয়ে বহুমাত্রিকতার রূপ দানে তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ও বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রত্যাশা করেন দুই দেশের দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক আজ নতুন উচ্চতায় পৌঁছেছে। আগামী দিনে তা আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সমর্থন ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আরও ঘনিষ্ঠ হবে।

শাহরিয়ার আলম সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতি কর্তৃক সৌদি আরবে হামলার তীব্র নিন্দা জানান ও সৌদি আরবের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

ইয়েমেন ইস্যুতে বাংলাদেশকে তাদের পাশে পাওয়া ও এর অব্যাহত সমর্থনের জন্য আদেল আল জুবাইর বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশের চমৎকার ব্যবসায়িক পরিবেশের কথা উল্লেখ করে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধিতে বিটুবি (বিজনেস টু বিজনেস) সংলাপের ওপর জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বাংলাদেশের পিপিপিএ (পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ অথরিটি) ও সৌদি কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আহ্বান জানান। যা সৌদি বিনিয়োগকারীদের বাংলাদেশ বিনিয়োগের জন্য অবারিত সুযোগ তৈরি করবে।

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন খুব শীঘ্রই এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। যা সম্ভাব্য সৌদি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করবে।

শাহরিয়ার আলম আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশের ‘কন্ট্রাক্ট ফার্মিং’ এর বিষয়ে যৌথ বিনিয়োগের প্রস্তাব দিলে আদেল আল জুবায়ের তাতে স্বাগত জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সৌদি আরবে বসবাসরত সকল বাংলাদেশিকে করোনাকালীন সময়ে বিনামূল্যে সুচিকিৎসা ও করোনা ভাইরাসের টিকা সুবিধা দেয়ায় সৌদি বাদশাহ ও যুবরাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

শাহরিয়ার আলম ঢাকাস্থ সৌদি দূতাবাসে একজন কালচারাল অফিসার নিয়োগের গুরুত্বারোপ করে বলেন, এতে করে সেবা গ্রহীতারা তাদের প্রয়োজনীয় কাগজপত্র নয়াদিল্লির পরিবর্তে বাংলাদেশ থেকে সত্যায়িত করতে পারবেন।

দু’দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীগণ যে সকল চুক্তি ও এমওইউ (সমঝোতা স্মারক) অপেক্ষায় রয়েছে তা ত্বরান্বিত করার বিষয়ে একমত প্রকাশ করেন।

বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এফ এম বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

এর আগে রোববার সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঐতিহাসিক ০৭ মার্চ উপলক্ষে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তিনি এ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় যোগ দেন।

এছাড়া তিনি সন্ধ্যায় ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক ঐতিহাসিক ০৭ মার্চ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় যোগ দেন ও দিবসটির তাৎপর্য উল্লেখ করে বক্তব্য প্রদান করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তিন দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে রয়েছেন। তিনি সোমবার ওআইসির মহাসচিবের সঙ্গে জেদ্দায় এক বৈঠকে মিলিত হবেন।

পাঠকের মতামত

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...
Single Page Footer