প্রকাশিত: ২৪/০৭/২০১৯ ৩:৪৫ পিএম

পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৭৯ হাজার ১১৫ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৬০৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৪ হাজার ৫১১ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১১৫টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১০৩টিসহ মোট ২১৮টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছান।

গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) পর্যন্ত সৌদি আরবে সর্বমোট ১৩ জন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১১ জন ও নারী ২ জন। এদের মধ্যে ১০ জন মক্কায়, ২ জন মদিনায় ও ১ জন জেদ্দায় মারা যান।

এদিকে, গতকাল মিনা এবং আরাফা ম্যাপ তৈরি করার জন্য বাংলাদেশ হজ আইটি দলের দলনেতা ও সদস্যরা মিনা এবং আরাফায় অবস্থিত বাংলাদেশি হজযাত্রীদের তাবুর স্থানসমূহ পরিদর্শন ও তথ্য সংগ্রহ করেছেন।

মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট সৌদিতে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer