প্রকাশিত: ১৭/১০/২০১৯ ৯:৫৭ এএম

সৌদি আরবে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ওমরাহ যাত্রী বহনকারী একটি বাসে আগুন ধরে যায়। এতে ওই বাসে থাকা ৩৫ জন মারা গেছেন। নিহতরা সবাই বিদেশি হলেও কোনো বাংলাদেশি আছেন কি-না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে (বাংলাদেশ সময় রাত ১০টা) মদিনার ১৭০ কিলোমিটার দূরে আল-আখাল গ্রামের হিজরা রোডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানায়, এশিয়ান ও আরব দেশের নাগরিকদের বহনকারী বাসটিতে ৩৯ জন ছিলেন। বেসরকারি পরিবহনের বাসটি একটি লোডারের (সাধারণত নির্মাণকাজে ব্যবহৃত ভারী গাড়ি) সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটিতে আগুন ধরে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নিকটস্থ আল-হামনা হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রথমে সংবাদমাধ্যম ৩৬ জনের মৃত্যুর খবর দিলেও পরে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় ৩৫ জনের তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় রেড ক্রিসেন্টসহ অন্যান্য জরুরি সেবা সংস্থা।

এ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer