প্রকাশিত: ২৭/০৫/২০২০ ৬:১২ পিএম

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশে এলোপাতাড়ি গোলাগুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে তিনজন।

আজ বুধবার সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এই তথ্য জাানানো হয়েছে।

এসপিএ বলছে, ইয়েমেন সীমান্ত-সংলগ্ন সৌদি আরবের আসির প্রদেশে মঙ্গলবার গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসির প্রদেশ পুলিশ গোলাগুলির এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

আসির প্রদেশের আল-আমওয়াহ এলাকার এ গোলাগুলির ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবের সীমান্তের এ প্রদেশে প্রায়ই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলা চালিয়ে আসছে। আসির প্রদেশের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা। গত বছরের জুনে আসিরের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজনের প্রাণহানি ঘটে এবং আহত হন অন্তত সাতজন।

হুতি বিদ্রোহীদের আন্দোলনের মুখে ২০১৫ সালের মাঝের দিকে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল-হাদি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। এরপর দেশটির সাবেক এই প্রেসিডেন্টকে ক্ষমতায় ফেরাতে হুতিদের লক্ষ্য করে ইয়েমেনে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer