প্রকাশিত: ২০/০১/২০২২ ৬:১৯ পিএম

সৌদি আরবে গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় একসঙ্গে ১০ সন্তান প্রসব করেছেন এক নারী। ১২ জানুয়ারি রাজধানী রিয়াদের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে স্বাভাবিকভাবেই ওই শিশুদের জন্ম হয়। গতকাল বুধবার সৌদি গেজেটের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৩৪ বছর বয়সী ওই নারী একসঙ্গে ১০ সন্তানের জন্ম দেন। সব সন্তানই সুস্থ আছে। শিশুদের ওজন ৯৫০ গ্রাম থেকে ১ হাজার ১০০ গ্রামের মধ্যে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে এ খবর শেয়ার করেছে। তবে সেই টুইটার অ্যাকাউন্টে বা সৌদি গণমাধ্যমে নবজাতকদের কোনো ছবি প্রকাশ করা হয়নি। এ খবরে সবাই চিকিৎসকদের প্রশংসা করেছেন, আর নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে এ খবর শেয়ার করেছে। তবে সেই টুইটার অ্যাকাউন্টে বা সৌদি গণমাধ্যমে নবজাতকদের কোনো ছবি প্রকাশ করা হয়নি। এ খবরে সবাই চিকিৎসকদের প্রশংসা করেছেন, আর নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছে।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer