প্রকাশিত: ০৬/০৩/২০২২ ৯:১২ এএম

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে করোনাভাইরাসের বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। সেই সাথে ৭ দফা নতুন নির্দেশনা জারি করেছে দেশটি।

শনিবার এক বিজ্ঞপ্তিতে করোনাভাইরাস প্রতিরোধে দেওয়া বিধিনিষেধ প্রত্যাহার করে নেয় সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

৭ দফা নির্দেশনাগুলো হলো:

১। পবিত্র মাসজিদুল হারাম, মাসজিদে নববীসহ সব মসজিদে আর সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে না। তবে মসজিদে মাস্ক পরে থাকতে হবে।

২। উন্মুক্ত বা বদ্ধ সব স্থানে, সব ইভেন্ট ও অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে না।

৩। উন্মুক্ত স্থানে মাস্ক পরতে হবে না। আবদ্ধ স্থানে (যেমন অফিস আদালতে) মাস্ক পরে থাকতে হবে।

৪। বহির্বিশ্ব থেকে সৌদি আরবে আসার পূর্বে পিসিআরে কোভিড টেস্টের প্রয়োজন নেই।

৫। যেকোন প্রকার ভিজিট ভিসায় সৌদিতে আসার ক্ষেত্রে হেলথ ইন্সুরেন্স করা বাধ্যতামূলক, যেন কোভিডে আক্রান্ত হলে তার চিকিৎসা ব্যয় মেটানো যায়।

৬। সৌদিতে প্রবেশের ক্ষেত্রে কোন প্রকার প্রাতিষ্ঠানিক কিংবা হাউজ কোয়ারেন্টাইনে থাকার নিয়ম বহাল থাকবেনা।

৭। আফ্রিকার যেসব দেশ হতে সরাসরি আসা-যাওয়া বন্ধ ছিল সেসব দেশ হতে সরাসরি আসা-যাওয়া করা যাবে।

তবে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে মুকিমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখনও বাতিল করা হয়নি। এছাড়া কোন প্রতিষ্ঠানে প্রবেশে কিংবা উমরা পালনে ইমিউন হওয়ার শর্ত বলবত রাখা হয়েছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer