প্রকাশিত: ২৩/০৪/২০২০ ৭:৪৭ এএম

সৌদি আরবের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তবে শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে হিসেবে আগামীকাল শুক্রবার থেকে দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হবে।

আজ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে তারাবির নামাজ পড়ে শেষ রাতে সেহেরি খাবেন সৌদি প্রবাসীরা।

স্থানীয়ভাবে চাঁদ দেখার ভিন্নতা হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে রোজা শুরু হয়। ভৌগোলিক অবস্থার কারণে মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা বা ঈদ অনুষ্ঠিত হয়। সে হিসেবে আগামী শনিবার থেকে বাংলাদেশে রমজান শুরু হবে। ইতোমধ্যে বাসায় তারাবির নামাজ পড়তে দেশের জনগণকে অনুরোধ করেছে সরকার।

তারাবির নামাজের জন্য নতুন নিয়ম চালু করেছে সৌদি সরকার। করোনাভাইরাস পরিস্থিতির কারণে শুধু কাবা ও মসজিদে নববীতে সীমিত মুসল্লিদের অংশগ্রহণে ১০ রাকাত তারাবির নামাজ অনুষ্ঠিত হবে।

এবারের রমজান মাসটি বিশ্ববাসীর কাছে একটু ব্যতিক্রম। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বেশির ভাগ দেশেই চলছে লকডাউন। সৌদি আরবে এবার রমজানে ঘরেই তারাবি আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। অনেক দেশেই বাসায় অবস্থান করে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এবারের রমজানের রোজা পালন করবেন মুসলিমগণ।

মক্কা ও মদিনা মসজিদের প্রধান শেখ আবদুর রহমান আস সুদাইসি জানান, সীমিত সংখ্যক মুসল্লির অংশগ্রহণে রমজানে ওয়াক্তিয়া নামাজ, তারাবিহ ও শেষ ১০ দিন তাহাজ্জুদের জামাত চলবে। তবে এসব সিদ্ধান্ত শুধু মসজিদে হারাম ও মসজিদে নববীর ক্ষেত্রে। দেশের অন্য মসজিদে জামাতের নিষেধাজ্ঞা বহাল থাকবে।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...